শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে পুকুর থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

reporter / ৩০৪ ভিউ
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

লিয়াকত হোসাইন :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাত (১৯) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মো. আসিফুর রহমান নিসাত উপজেলার ছেংগারচর পৌর এলাকার পাঁচগাছিয়া গ্রামের মোখলেছুর রহমান ছোট ছেলে। সে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে নিশাতের মরদেহ ভাসমান দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিশাত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
নিহতের ভাই নাছির উদ্দিন বলেন, শনিবার সকাল থেকে আমার ছোট ভাই নিশাতকে খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে বিভিন্ন দিকে খোঁজ করেছি। রবিবার বিকেলে পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, উপ-পরিদর্শক (এসআই) রিদোয়ান আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন’সহ ডিএসবি’র কর্মকর্তাগণ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর