শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে ৪০৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ নারী আটক

reporter / ৩৩৬ ভিউ
আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ৪০৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক মাদক ব্যাবসায়ী নাছরিন বেগম (২৩)  উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দেওয়ানজি কান্দি গ্রামের  মিলন ফকিরের স্ত্রী।

জানা যায়,৬ মার্চ রবিবার রাত ১০ টার সময় মতলব উত্তর থানার এসআই পলাশ বড়ুয়া, এসআই হারুন ও এএসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মিলন ফকিরের ঘরে

অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পালিয়ে যায়। এসময় মিলনের স্ত্রী নাছরিন বেগমের শরীর তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা ও স্টেলের আলমারী থেকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে। এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত গণনাস্থল গিয়ে ৪০৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী নাছরিন আক্তার ও তার স্বামী পলাতক মিলন ফকিরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং নাছরিন আক্তারকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যহত আছে এবং থাকবে।


এই বিভাগের আরও খবর