শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরের ছেংগারচরে জাতীয় শোক দিবস পালন

reporter / ৩২৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কামরুল হাসান রাব্বী :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে ছেংগারচর বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হােসেন চৌধুরী দিপু।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ নেতা বোরহান চৌধুরী,যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছাত্রলীগের সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য কামরুল হাসান মামুন, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন চৌধুরী।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড.সেলিম মিয়া,আল মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুবলীগ নেতা শামীম প্রধান, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা ইয়াছিন খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব  হানিফ দর্জি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার,ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা আওয়ামীলীগ নেতা আহার চৌধুরী,ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছাত্রলীগের আহবায়ক  মিনহাজ উদ্দিন খান, যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ছাত্রলীগের সদস্য মোসাদ্দেক হোসেন মামুন হাওলাদার,পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন,
বঙ্গবন্ধুকে হত্যা করে খুনীরা মনে করেছিলো বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকে প্রমান হয়েছে ব্যাক্তি মুজিবকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে ৯ মাস যুদ্ধু করে ১৬ ডিসেম্বর এই দেশ স্বাধীন হয়। পরে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন দেশে ফিরে আসেন এবং যুদ্ধু বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন। যখন অল্প সময়ে সকল সংকট মোকাবেলা করে দেশকে স্বাভাবিক অবস্থায় আনেন তখনই ৭৫ এর ১৫ আগস্টে তাঁকে সপরিবারে হত্যা করা হয়।


এই বিভাগের আরও খবর