শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরের ধনাগোদা নদীতে আট বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা

reporter / ৪৪০ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে আটটি বাল্কহেডকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভ‚মি হেদায়েত উল্ল্যাহ ধনাগোদা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেড আটটিকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভ‚মি হেদায়েত উল্ল্যাহ জানান, ধনাগোদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে আটটি নৌযানকে বৈধ সার্ভে সনদ না থাকায় অভ্যন্তরিণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দন্ডবিধি ২৬৯ এর ৩ ধারায় হাসপাতালের আশপাশ এলাকা থেকে স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে ৬’শ টাকা জরিমানা করা হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব বাল্কহেডের অবৈধ চলাচল বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর