শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মরহুম এম শফিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

reporter / ২৬৮ ভিউ
আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এম শফিউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর শহরের কোরালিয়া রোডস্থ মরহুমের বাসভবনে প্রায় ৮ শতাধিক নিম্নবিত্ত, দারিদ্র ও এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার মতো আত্মতৃপ্তি আর নেই। আর মানবসেবায় আত্মতৃপ্তির পাশাপাশি সওয়াবও পাওয়া যায়। চাঁদপুরে দীর্য়দিন যাবত সেই কাজটি করে যাচ্ছে এম শফিউল্লাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি যার নামে করা হয়েছে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। এই মানুষটির অবর্তমানে আজকে তাঁর সন্তানরা দেশ এবং মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, একজন যোগ্য পিতার যোগ্য সন্তাদের পক্ষেই সম্ভব এমন মানবসেবা মূলক কাজ করা। আমি এই কাজের জন্যে মরহুম এম শফিউল্লাহ সাহেবের সন্তানদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি এমন সুন্দর চিন্তার যোগ্য প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ একদিন জাতির পিতার সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মরহুম এম শফিউল্লাহ’র বড় মেয়ে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা কাঁকন শফিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ও দৈনিক মতলবের আলোর নির্বাহী সম্পাদক রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান, জাতীয় রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর বাবু পাটোয়ারী, মরহুম এম শফিউল্লাহ’র সহধর্মীনি বদরুনন্নাহার বেগম, মেজো মেয়ে সাবিহা মুনিরা, জেলা ছাত্রলীগ নেতা অপু পাটোয়ারি সহঅন্যান্য অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর