শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে বিশেষ প্রস্তুতি সভা

reporter / ২২৪ ভিউ
আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মোঃ মুছা তপদারঃ
বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৫ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় জেলা, সদর, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য অ্যাডঃ জাফর ইকবাল মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, আগমী ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করা হবে এদেশের যুব সমাজ এক ও ঐক্যবদ্ধ। যারা আন্দোলনের নামে রাজপথে নৈরাজ্য ও জানমালের ক্ষয়ক্ষতি করছেন, তাদের কে এই সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, আপনাদের আন্দোলন মোকাবেলা করার জন্য যুবলীগই যথেষ্ট।
তিনি বলেন, আমরা চাঁদপুরের যুবলীগ এক ও ঐক্যবদ্ধ। চাঁদপুর থেকে আমরা একসাথে যাবো আবার একসাথে আসবো। মহাসমাবেশে চাঁদপুরের যুবলীগ এক রেকর্ড করতে চায়। দেশের কোন জেলা থেকে কেমন সমাগম হলো, সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা চাঁদপুর থেকে বিশাল শোডাউন নিয়ে সমাবেশে যেতে চাই। এ বিষয়ে আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
জেলা যুব লীগের সিনিয়র সদস্য মাইনুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় উক্ত বিশেষ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, জেলা যুবলীগের সদস্য আবদুল গনি, জিয়াউল আমীন দিপু, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেব, আতাউর রহমান পারভেজ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু প্রমুখ।


এই বিভাগের আরও খবর