নিজস্ব প্রতিবেদকঃ
রমজানের আগে দ্রব্যমূল্যের বাজারে সবাই একসাথে হুমড়ি খেয়ে না পড়ার আহবান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর।
শুক্রবার বিকালে চাঁদপুরের পুলিশ লাইনন্সের মিলনায়তনে রোটারী ক্লাব অব উত্তরা আয়োজিত ফ্যামেলী ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি আরো বলেন, রমজানে নতুন করে দ্রব্য মূল্যের দাম বাড়বে না। বাজার মনিটরিংয়ের জন্য র্যাব, পুলিশসহ নির্বাহী ম্যাজেষ্ট্রেটগণ মাঠে থাকবে।
অনুষ্ঠানের আগে বাণিজ্য মন্ত্রী বৃক্ষরোপণ, দশটি সেলাই মেশিন বিতরণ ও টিউবওয়েল বিতরণ করেন।
ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, রোটারী ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার আবিদ হোসেনসহ আরো অনেকেই।