শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করলেন এমপি

reporter / ৪২০ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও  মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বায়োফ্লক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে সফলতার জন্য সাইফুল ইসলাম কাউসার, কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনে বিশেষ সফলতার জন্য মৎস্যচাষী সুভাষ চন্দ্র বর্মন কে, মনোসেক্স তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ উৎপাদনে বিশেষ সফলতার জন্য মৎস্যচাষী মোঃ হুমায়ুন কবিরকে সম্মাননা ও সনদ প্রদান করেন।
অনুষ্ঠানের আগে একটি মনোজ্ঞ র‍্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। এরপর প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।


এই বিভাগের আরও খবর