শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে বিএনপি ও যুবদলের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাঃ গ্রেফতার ৮

reporter / ২৭৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ শাহরাস্তিতে বিএনপি ও যুবদলের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের পর শাহরাস্তি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলাবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার সময় শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে শাহরাস্তি থানায় এ মামলা দায়ের করেন।
 জানা যায়, গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এসময় বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্থান নেয় পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার সময় যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাংচুর এবং আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৮ জন নেতাকর্মীকে আহত করেছে। মামলায় উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত বুজরত আলীর পুত্র আঃ ছাত্তার (৪৭) একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আলী হোসেন (৫০), সূয়াপাড়া পাটোয়ারী বাড়ির  মৃত আঃ হাইয়ের পুত্র মোঃ শাহ পরান (৩২), একই গ্রামের সেকান্দর আলী পাটওয়ারীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৪৩), বেলাজী বাড়ির মৃত আঃ বারেকের পুত্র মোঃ আমির হোসেন (৫০), মাইজের বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র মোঃ তৌয়ব আলী (৪৬),  পশ্চিম মাইজের বাড়ির ইসমাইল হোসেনের পুত্র মোঃ খোকন মিয়া (৩০) ও নোয়াগাঁও পশ্চিম পাড়া মুন্সি বাড়ির মৃত আঃ রশিদের পুত্র শরিফুদ্দিন প্রকাশ লিটন (৫০)।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতার ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর