রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তিতে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন হতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।
গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে একটি দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মোঃ পেয়ার আহাম্মদ নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনের অবস্থায় আটক করা হয়, তাকে মোবাইল কোর্ট আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০০/- টাকা অর্থদন্ড ও চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।