শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের  প্রতিবাদে মতলবে ছাত্রলীগের বিক্ষোভ 

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য  ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে  মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রলীগ।
২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির ও মতলব লীগ নেতা নূর মোহাম্মদ তামিম। পরে দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা খালেকুজ্জামান সাব্বির, মতলব পৌর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ তামিম, দেওয়ান মোহাম্মদ কাউছার।
এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভূমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিগত 13 বছরে ডাক্তার দীপু মনি এমপির কোন নির্বাচনী এলাকায় বহু সরকারি স্থাপনা নির্মিত হয়েছে  এবং এসব স্থাপনা জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। চাঁদপুরে কোন  অধিগ্রহণকৃত জমিতে কোথাও কখনো ডাঃ দীপু মনি বা তার পরিবারের কোন জমি কখনো ছিল না।    ‘শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এমপিকে জড়িয়ে যেসব অভিযোগ উঠেছে তা প্রত্যাহারের দাবি জানান  ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রলীগের তানজির পাভেল, জুনায়েদ শুভ, আদনান হুমায়ুন, রনি মাহমুদ, সুমন প্রমূখ সহ, পৌরসভা ও উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর