শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

reporter / ৮২৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি-জামায়াত সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সন্তোষ দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, পৌর যুবলীগ নেতা দাদন গাজী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রচ্ছন্ন মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দেশের আদতালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের হয়েছিল। মামলায় এক হাজার জঙ্গি শনাক্ত করা হলে তার মধ্যে মাত্র ৩শ জঙ্গি বিচারের আওতায় এসেছে।


এই বিভাগের আরও খবর