শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চুন্নু সরকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

reporter / ৪০১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাইমচর উপজেলা ও হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কায়কোবাদ চুন্নু সরকারের নিকটাত্মীয় ৪নং নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াসিন আহম্মদ (রতন হাজী) জানান, দীর্ঘদিন ধরে জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় চুন্নু সরকার তার ছেলে ব্যারিস্টার হামিদুল মেজবাহ রাসেল সরকারের ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ হাইমচরের বিভিন্ন মহলের মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাযা আজ সোমবার সকাল ১০টায় তার নিজ বাড়ি হাইমচরের চরভৈরবী ইউনিয়নের গাজীনগরের সাবু মাস্টার এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে তাকে।


এই বিভাগের আরও খবর