শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাইমচরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী

reporter / ৪৮৭ ভিউ
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

হাইমচর প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় হাইমচরেও শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখার পরীক্ষা। রবিবার (৩০ মার্চ) সকাল ১০টায় এস এস সি বাংলা প্রথম পত্র, দাখিল কোরআন মাজিদ ও তাসবিদ এবং ভোকেশনাল শাখায় বাংলা বিষয়ে পরীক্ষা শুরু হয়। এস এস সি, দাখিল ও ভোকেশনাল শাখা মিলে মোট ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি কেন্দ্রে ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬৩ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ১৭জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আলগী দূর্গাপুর উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। অনুপস্থিত ছিলেন ১৭ জন। চরভৈরবী উচ্চ বিদ্যালয়ে একটি কেন্দ্রে অুষ্ঠিত হয় ভোকেশনাল শাখার পরীক্ষা। ঐ কেন্দ্রে ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ২২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করনে। প্রথম দিনে বাংলা বিষয়ে ৯জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিতে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। এসময় তিনি বলেন, হাইমচরে অত্যান্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এসএস সি, দাখিল ও ভোকেশনাল শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন আপত্তিকর ঘটনা কিংবা কোন শিক্ষার্থীকে বহিস্কার করার মত ঘটনা ঘটেনি। আমাদের কেন্দ্র হল সুপারসহ কেন্দ্র পরিদর্শকরা অত্যান্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করছে। পরীক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে। আমরা আশা করি অত্যান্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা সমাপ্ত হবে।


এই বিভাগের আরও খবর