শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে বিশেষ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ

reporter / ৩৬২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর হাইমচর উপজেলার হাইমচর বাজার ও তেলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড হাইমচর স্টেশন কর্তৃক যৌথ অভিযানে উপজেলার হাইমচর বাজার ও তেলীর মোড় মাছ ঘার্ট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা উপজেলার বিভিন্ন হাটবাজারে বিশেষ অভিযান পরিচালনা করি এবং ৬৫০ কেজি জাটকা জব্দ করি। জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ ও হাইমচর কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিনসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর