শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত: সড়কের টায়ারে আগুন

reporter / ৭০৮ ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করেছে নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের একাংশের সমর্থকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ বন্ধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এরপর পরই জরুরী সংবাদ সম্মেলন ডেকে অনির্দিষ্টকালের জন্য বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক জানান, যারা সম্মান করে চেয়ারে বসিয়েছে তারাই এখন অসম্মান করছে। এ পরিস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা সম্ভব না।
নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে প্রতীক বরাদ্দের কথা ছিলো। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করলেও ৪৫ মিনিটের মাথায় কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু উশৃংখল লোকজন নিয়ে এসে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র ছুড়ে ফেলে দেয়। এবং নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কার্যালয় ত্যাগ করতে বাধ্য করে।
নির্বাচন কমিশন জানান, প্রার্থীদের দাবি প্রেক্ষিতে তাদের দেয়া৭২  জন ভোটারের আপত্তি নিষ্পত্তিকরণে  তিন ৩ সদস্য বিশিষ্ট কমিটি করলে  তারা ১৯ জনের ভোটাধিকার স্থগিত করেন। এছাড়াও কয়েকটি অভিযোগের নিষ্পত্তি করেন।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিরন্ত্রণ করে।


এই বিভাগের আরও খবর