শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

হাজীগঞ্জে ভূমিসহ ঘর পেলো ৩০টি পরিবার

reporter / ৫৪১ ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মো.মজিবুর রহমান রনিঃ
 সারাদেশের ন্যায় চাঁদপুরের  হাজীগঞ্জে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীন,ভূমিহীন ৩০ টি পরিবারের মাঝে বিনামূল্যে ভূমি সহ ঘর বিতরণ।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিসহ ঘর  হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল (৯আগষ্ট) বুধবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে হাজীগঞ্জের ৩০টি পরিবারের সদস্যদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদি হাসান মানিক,উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, যুব উন্নয়ণ কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, সহকারি শিক্ষাকর্মকর্তা জাকির হোসেন, শাহজাহান, মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পঞ্চম ধাপ সহ হাজীগঞ্জ উপজেলায় ভূমিসহ ঘর পেলো ৮৬ গৃহহীন ও ভূমিহীন পরিবার।


এই বিভাগের আরও খবর