শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

৫ ঘণ্টা পর স্বাভাবিক শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল

reporter / ২৬৯ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট রুটের ফেরি চলাচল।
রোববার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।
তিনি আরও বলেন, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহনের চাপ কমে গেছে।


এই বিভাগের আরও খবর