শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

চাঁদপুরে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি পালন

reporter / ২৫৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

চাঁদপুর পুলিশ লাইনে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।  মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইন মাঠ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর কর্তৃক শতাধিক জেলা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় অগ্নি-নির্বাপণ কর্মশালায় অগ্নিকান্ডের বিভিন্ন ধরণ এবং আগুন লাগার উৎস নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ বা অগ্নিকান্ড সংঘটিত হলে উদ্বার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করে এই সকল যন্ত্রপাতির ব্যবহার শিখানোসহ মাঠে বাস্তব অনুশীলনে অংশগ্রহন করেন উপস্থিত সকল সদস্যরা।

উক্ত অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত’সহ জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন


এই বিভাগের আরও খবর