শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৩৫২ ভিউ
আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ মার্চ) চাঁদপুর শহরের বিপিনিবাগ আইএবি মিলনায়তনে জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন।
তিনি বলেন, সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস হল রমজান। এ মাসের নিজেকে পরিশুদ্ধ করে ইসলামী বিপ্লবের জন্য তৈরি করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে মালিক শ্রমিক মিলে কাজ করতে হবে। মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দেশের কল্যাণে উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের কথা চিন্তা করে ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে।
ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিবুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক কামাল গাজীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা ইসলামী আন্দোলনের অর্থ ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা আফছার উদ্দিন, ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা আনছার উদ্দিন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, প্রশিক্ষক মাওলানা সিহাব উদ্দিন।


এই বিভাগের আরও খবর