শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

reporter / ৩৩৯ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরনের পূর্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা বাবার সব কিছু অনুসরন করেন। দারিদ্রের দেশগুলো বাংলাদেসের কাছে শিখতে পারে। শেখ হাসিনা মায়ের মমতায় দেশ পরিচালনা করেন। ২০১৮ সাল থেকে আমারা মাছ উৎপাদনে এগিয়ে গেছি। আমরা বিদেশে মাছ রপ্তানী করছি ব্যাপক আকারে। চাঁদপুর ইলিশ রপ্তানীতে ব্যাপক ভূমিকা রাখছে। আমি চাঁদপুরের সন্তান এতে আমি গর্ববোধ করি।
তিনি আরো বলেন,আমাদের দেশে কৃষি উৎপাদন বেড়েছে। বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা প্রথম। প্রধানমন্ত্রী বলেছেন ১ ইঞ্চি জায়গা যেনো অনাবাদি না থাকে। ঠিক মাছ চাষে আমাদের তাই করতে হবে। কোন জলাশয়,পুকুর,ডোবা খালি রাখা যাবে না। মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস বিভাগের চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক আব্দুস সাত্তার, নৌ পুলিশ সুপার কামরুজ্জামান,কান্ট্রি ফিসিং বোর্ডের সভাপতি শাহাআলম মল্লিক।


এই বিভাগের আরও খবর