শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

reporter / ৩৩১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) বয়সী নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় চাঁদপুর-লাকসাম রেলপথের কিলো (১৭৭) ৮/৯ মাঝমাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম, রকিবুল হাসান ও আলী হোসেন জানান, অজ্ঞাতনামা ওই নারী বেশ কিছুদিন ঘটনাস্থল এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। রেললাইনের পাশেই থাকত। অনেকেই মানসিক রোগী মনে করেছেন তাকে। ট্রেনে কাটা পড়লে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করে।

 

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ওই নারী বয়স আনুমানিক ৫০ হবে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর