শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে দেবী সরস্বতীর প্রতীমা তৈরিতে ব্যস্ত কারিগররা

reporter / ২৩৩ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যার দেবী সরস্বতী। শুভ্র তার গায়ের রঙ। আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা। তাইতো ব্যস্ত সময় কাটাচ্ছে চাঁদপুরের প্রতিমা তৈরির কারিগররা। ইতোমধ্যে কাঠামো ও দো-মাটির কাজ শেষ পর্যায়ে। এরপরই শুরু হবে রঙ তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।
শনিবার চাঁদপুর শহরের কালীবাড়ী মন্দির, গোপাল জিউর আখড়া, পুরানবাজার হরিসভা মন্দিরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর পরিশ্রম করছে। এবারের প্রতীমা ৩ হাজার থেকে ২০ হাজার টাকা দাম হাকাতে চান তারা।
চাঁদপুর কালী মন্দিরের প্রতীমা কারিগর সুকুমার পাল বলেন, দম ফেলার সময় পাচ্ছি না। এবার পূজোতে প্রতীমার চাহিদা বেড়েছে। তবে প্রতীমা তৈরিতে আমাদের আনুসাঙ্গিক খরছও কম নয়। তাই সুন্দরভাবে প্রতীমাগুলো বিক্রি করতে পারলেই পরিশ্রম স্বার্থক।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, স্বরস্বতী পূজাকে ঘিরে এখন হিন্দু পাড়া মহল্লা গুলোতে আগাম উৎসবের আমেজ বয়ে চলছে। কেননা সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এ পূজায় মনোযোগী হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরে ঘরে এবং মন্দিরে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনিক সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু এবং সুন্দর ভাবে সম্পন্ন হবে পূজার সকল আনুষ্ঠানিকতা এমনটাই প্রত্যাশা করছি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আগামী ২৬ জানুয়ারি স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। জেলার সবকটি মন্দিরে সরকারী সকল নি‌র্দেশনা ও স্বাস্থ্যবিধি মে‌নে স্বরস্বতী পূজার প্রস্তুতি নিচ্ছে। আমাদের পক্ষ থেকে সনাতনী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ সমন্বয় রয়েছে। অতএব জেলা পুলিশ যেকোন অপতৎপরতা রুখে দিতে পূজোর নিরাপত্তায় মাঠে সব সময় তৎপর রয়েছে।


এই বিভাগের আরও খবর