শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে পিকআপ ভ্যানসহ ১৫মন জাটকা জব্দ, আটক ৫

reporter / ২৯৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকা থেকে একটি পিকআপ ভ্যান, একটি কাভার্ড ভ্যানে থাকা ১৫মন জাটকা ও জাটকার সঙ্গে থাকা ৫জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব জাটকা জব্দ এবং আটক ব্যাক্তিদের থানায় নিয়ে আসা হয়।
বিকেলে থানা প্রাঙ্গনে জব্দকৃত জাটকা গুলো চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এর উপস্থিতিতে ১১টি এতিম খানা ও ৪শতাধিক গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আজ ভোরে থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম এর নেতৃত্বে এএসআই জানে আলম এবং জসিমসহ সঙ্গীয় ফোর্স বহরিয়া বাজার রাস্তা থেকে ড্রামে থাকা জাটকাসহ পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান জব্দ এবং সঙ্গে থাকা ৫ ব্যাক্তিকে আটক করেন।
আটক ব্যাক্তিরা হলেন-চাঁদপুর সদরের মো. শহীদ হাওলাদার (৪০), মো. হাবিব (৩০), মো. হানিফ (২৬), মো. ইমান মিজি (৩৩) ও ঠাঁকুগাঁও জেলার মো. সবুজ (২৪)।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান থানা হেফাজতে রয়েছে।


এই বিভাগের আরও খবর