গতকাল ১ এপ্রিল শনিবার শহরের চাঁদপুর রোটারী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অংশ গ্রহন করে বক্তব্যে রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি আরমান চৌধুরী রবিন,চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার,হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহসিন শরীফ,
কালের কন্ঠ শুভ সংঘের সমন্বয় ফারুক আহমেদ,সিডিএম সভাপতি ভিবিয়ান ঘোষ,সিসিডিএফ সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা,তারুন্যের অগ্রদূত সভাপতি লিও ইমরান খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলো চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান,
কালের কন্ঠের শুভ সংঘের সাধারণ সম্পাদক এড বদরুল আলম চৌধুরী,
সিডিএম এর প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আজম,ইলিয়াস সুমন,শাখাওয়াল ইমন,তারুণ্যের অগ্রদূতের সাধারণ সম্পাদক ফাহিম আল ইসলাম,সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার প্রমুখ।
ইফতার মাহফিল ৪ টি সংগঠনের সমাজকর্মীরা অংশ গ্রহন করেন।