শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

reporter / ৩০১ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকার বাসিন্দা নিলুফা বেগম (৫৫) নামে নারী হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন।
গতকাল মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিলুফা বেগম কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, আজ দুপুরে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ১০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে চাঁদপুর শহরের ৩ নং কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী লিলুফা বেগম (৫৫) হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেন। একইভাবে হিটস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলার সেকদী গ্রামের আলী আক্কাছের স্ত্রী রেখা বেগম (৫২)।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব দাস বলেন, নিহত নিলুফা বেগম অতিরিক্ত তাপমাত্রায় মাথা ঘুরে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাই।
তিনি আরো বলেন, নিলুফার স্বজনরা জানিয়েছেন তিনি অতিরিক্ত তাপমাত্রায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তারা চিকিৎসার জন্য হাসপাতালে আনেন। এতে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোক করেই হয়তো মৃত্যুবরণ করেছেন।


এই বিভাগের আরও খবর