শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে ২৪ নভেম্বর থেকে তিনদিন আঞ্চলিক ইজতেমা

reporter / ৩৮০ ভিউ
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদী স্টার আলকায়দ জুট মিলস্ লিমিটেডের দক্ষিণ পাশের মাঠে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনদিন তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি হবে বলে জানিয়েছেন স্থানীয় তাবলিগ জামাতের দায়িত্বশীল ব্যাক্তিরা।
করোনার কারণে গত দুই বছর শহর এলাকায় ইজমেতার আয়োজন করা সম্ভব হয়নি। ২০২১ সালে জেলার হাইমচর উপজেলার মধ্যচর এলাকায় আয়োজন হয় আঞ্চলিক ইজতেমা। সেখানেও প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম ঘটে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ইজতেমার প্রস্তুতি দেখা গেছে শহরের পুরান বাজারে। সেখানে এখন থেকেই তাবলিগের লোকজন স্বেচ্ছায় মাঠ প্রস্তুতের কাজ করছেন। মাঠের সামিয়ানা টাঙানোর কাজে ব্যস্ত অনেকে। তৈরী করা হচ্ছে টয়লেট ও প্রস্রাব খানা। ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। পানি সরবরাহ করা হয়েছে চাঁদপুর পৌরসভা থেকে।
মাঠের দায়িত্বে থাকা দায়িত্বশীল মো. ওমর ফারুক বলেন, দেশের প্রায় সব জেলাই এখন আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়। কারণ বিশ্ব ইজতেমায় অনেক লোকজন যাওয়া সম্ভব হয় না। আবার অনেক বয়স্ক লোক সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এসব কারণে আঞ্চলিক ইজতেমার আয়োজন। চাঁদপুর জেলার আয়োজনে আমাদের সব ধরণের প্রস্তুতি চলছে। তিনদিন যারা ইজতেমায় অবস্থান করবেন তাদের থাকা ও খাওয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে।
আরেক দায়িত্বশীল মো. জুবায়ের বলেন, মাঠ প্রস্তুতির কাজ চলছে। আশা করছি লক্ষাধিক লোক হবে। চাঁদপুর জেলা ও অন্যান্য জেলা থেকে তাবলিগের লোকজন আসবেন। স্থানীয় লোকজন খুবই আন্তরিক এবং আমাদেরকে অনেক সহযোগিতা করছেন।
স্থানীয় তাবলিগ জামাতের দায়িত্বশীল মো. আসাদুল বাকী বলেন, আমাদের এই তিনদিনের ইজতেমায় খুবই সুন্দর আয়োজন হচ্ছে। পরিবেশও খুবই ভাল। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা। আমরা স্থানীয় প্রশাসনের অনুমতি ও জনপ্রতিনিধিদের সাথে সার্বিক নিয়ম রক্ষা করে আয়োজন করেছি। দিন ও রাতে আমাদের তাবলিগের সাথী ভাইরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে যদি কোন বিশেষ ব্যবস্থা থাকে তাহলে খুবই ভাল। আল্লাহর রহমতে আমাদের আয়োজন সফল হবে।


এই বিভাগের আরও খবর