নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে গতকাল ২২ আগস্ট, সোমবার সাড়ে ৮ঘটিকায় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ হাওলাদার জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি মোঃ আল-আমিন প্রকাশ আলভি (২০), পিতা- মোঃ নান্নু মিয়া, মাতা- মোসাঃ মোমেনা বেগম, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা, আসামীর বর্তমান ঠিকানা- মধ্য বাড্ডা, পাঁচতলা বাজার, পোস্ট অফিস রোড, কমান্ডার গলি, থানা- বাড্ডা, ডিএমপি, ঢাকা কে ৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করেছি চাঁদপুর জেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান চলবে।