শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নবগঠিত কমিটিকে জেলা আওয়ামী লীগের সভাপতির শুভেচ্ছা

reporter / ২৩৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাদঁপুর জেলা সাংবাদিক ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সফল ও সংগ্রামী সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
তিনি এক বার্তায় বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্র ও জাতির দর্পণ। যাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। তাছাড়া সাংবাদিকগন জাতির বিবেক। তাঁদের ক্ষুরধার লিখনীতে সকল অন্যায়, অনিয়ম – দুর্ণীতি নির্বাসনে যায়। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তা-ই প্রমান পেয়েছি। সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং দেশ ও সরকারের সহযোগী হিসেবে সাংবাদিকরা বর্তমান সরকারের উন্নয়ন, জনসচেতনতা মুলক কর্মকাণ্ড ও জেলার অসংগতি গুলি তুলে ধরবেন বলে প্রত্যাশা করি। আপনারা অসাম্প্রদায়িক ও আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাবেন। আমি চাদঁপুর জেলা সাংবাদিক ক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করি।


এই বিভাগের আরও খবর