শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর সদরে প্রবাসীর বাড়িতে হামলা, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে প্রবাসী’র বাড়িতে বহিরাগতরা হামলা করে নগদ টাকা ও স্বর্নালংকার এবং বাড়ি-ঘর ও দোকান ভাংচুর করে মালামাল লুট করার ঘটনা ঘটেছে।
গত ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায়, মধ্য গোবিন্দিয়া ৫ নং ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে ভুক্তভোগী আঃ হাকিম জানান, আমার বাড়ির প্রতিবেশী নুরু খান আমাদের কাছ থেকে টাকা হাওলাত চায়। আমরা তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের পরিবারকে গালমন্দ ও খারাপ আচরণ করে।  শুক্রবার বাড়িতে বিষয়টি মিমাংসার জন্য বসলে সেখান থেকে নুরু খা’র আত্মীয় বিল্লাল পাঠান ও হান্নান ছৈয়ালের নেতৃত্বে মোঃ হানজালা, আমির ছৈয়াল, কাদির মিজি সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘরে ডুকে হামলা চালিয়ে লাকেস ও সোকেস ভেংগে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও সাড়ে ৭ বরি স্বর্নালংকার লুট করেন। এবং ঘর ও দোকান থেকে মালামাল লুট করেন। বিদ্যুৎ এর মিটার ভাংচুর করে। আমরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। সন্ত্রাসীদের হামলায় আমার বাবা গফুর খান ও ছোট ভাই ইব্রাহীম আহত হন। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কে অবহিত করেছি এবং থানায় লিখিত অভিযোগ করেছি। থানায় অভিযোগ করায় তারা পুনরায় হামলা করে প্রাননাশের হুমকি দেয়। তারা আমাকে মামলা দিয়ে বিদেশ যাওয়া বন্ধ করবে বলেও হুমকি দেয়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এঘটনায় হামলাকারীদের সাথে মোবাইলে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউপি সদস্যা সামিনা বেগম জানান, আমার বাড়ির নিকটে খান বাড়িতে ঝগড়ার আওয়াজ শুনে ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি একদল বহিরাগত লোক গফুর খানের ঘরে ও তার ছেলে ইব্রাহিমের দোকানে হামলা ও ভাংচুর চালায়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ বলেন, প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পেয়েছি। বিসয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর