নিজস্ব প্রতিবেদকঃ গতকাল রোববার চাঁদপুর সদর কোর্ট আকষ্মিক পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
চাঁদপুর সদর কোর্টের দাপ্তরিক কার্যক্রমাদি পরিদর্শন করতঃ সকল অফিসার ও ফোর্সেদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে পুলিশ সুপার কে ফুল দিয়ে বরন করে নেন সদর কোর্ট পুলিশের কর্মকর্তাগণ।