শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

জনগণের কাছে সেবা পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে —— জেলা প্রশাসক কামরুল হাসান

reporter / ৩২০ ভিউ
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, মাঠ পর্যায়ের যত কাজ আমরা করি তার সবই জনপ্রশাসনের একটা অংশ। কাজগুলো সঠিকভাবে করতে হলে আমাদের সততা, দক্ষতা ও মেধার সন্নিবেশ ঘটাতে হবে। সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সেবাগ্রহীতা সচেতন হলে কাজে ফাঁকি দেয়ার কোন সুযোগ থাকে না। এ ক্ষেত্রে  সরকারি সেবা সম্পর্কে বিভিন্ন দপ্তরের লিফলেটগুলো পড়ে দেখতে হবে।
রোববার (২৩ জুলাই) সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের কাছে অঙ্গীকার প্রকাশের জন্যে আজকের এদিবস। খুব সহজেই যেন আমরা জনগণের কাছে সেবা পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ডা. পিযুষ কান্তি বড়ুয়া।
এরআগে দিবসের উদ্বোধন কর্মসূচির পরেই জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে আয়োজিত স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিরা।


এই বিভাগের আরও খবর