শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জনগণ আরো ভালো থাকার জন্য তারা আবারো নৌকায় ভোট দেবে ——শিক্ষামন্ত্রী দীপু মনি

reporter / ২৫১ ভিউ
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, রাব্বুল আলামিন চান আমরা দেশের মানুষ যেন আরো ভালো থাকি, দেশটা যেন সুন্দর হয়।সেটা করবার জন্য সামনে একটা নির্বাচন আসছে। জনগণ  আরো ভালো থাকার জন্য তারা আবারো নৌকায় ভোট দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলাদেশ দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করছেন।  আগামী দিনে আমাদের শিক্ষার্থীরাই হবেন বাংলাদেশের স্মার্ট নগরিক।এজন্য তাদেরকে দক্ষ করে তোলার জন্য নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। তারা আনন্দের সহিত বিজ্ঞান প্রযুক্তিতে উদ্ভাবনে করে করে শিখছে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও চাঁদপুর – হাইমচরের দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নূরুল  ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ও তার সরকার সব সময় জনগণের পাশে আছে। বাংলাদেশে এখন এমন কেউ নেই যে না খেয়ে মরছে। সবার পেটে খাবার আছে। প্রত্যেকটা মানুষ খেয়ে পরে বাঁচতে পারছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে
অতি দরিদ্রদের জন্য অনেক কিছুই করছে। যাদের ঘর নাই জায়গা নাই সরকার তাদের মাথা গুজার জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে।স্কুল-কলেজ মসজিদ-মাদ্রাসা রাস্তাঘাট, বিজ্ঞান প্রযুক্তিতে এইযে বিশাল উন্নতি হয়েছে।তার সকল কিছুতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা সাহসিকতা দৃঢ়তা দেশের প্রতি ভালোবাসায়  দেশটাকে সঠিক পথে চালাচ্ছেন বলেই আজকে আমাদের দেশটা অনেক এগিয়ে গেছে।
তিনি বলেন, আমরা চাই দেশটা আরো ভালো চলুক,আজকে হজের দিন আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করব আমাদের দেশটা যেন আরো ভালো থাকে সুন্দর হয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে তারই হবেন আমাদের স্মার্ট নাগরিক। এজন্য তাদেরকে সৎ সহমর্মিতা পরম সহিষ্ণুতা অসাম্প্রদায়িক মানবিক হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন, সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক  অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী মহোদয় চাঁদপুর  সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।এর পর তিনি চাঁদপুর ও হাইমচর উপজেলার ১০০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারের চাল বিতরণ করেন।


এই বিভাগের আরও খবর