শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

জীবনের যা কিছু অর্জন তার সিংহভাগ চাঁদপুর থেকে পাওয়া  —– সচিব ইসমাইল হোসেন

reporter / ৪৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গ্রাম বাংলার কৃষকদের ঐতিহ্য নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘চাঁদপুরে এসে মনে হলো আমি আমার বাড়িতে ফিরে এলাম। সারাদিন এত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু ক্লান্তি মনে হয়নি। এখানে আসার পর সবাইকে পেয়ে খুব ভালো লেগেছে। চাঁদপুরের যে কোন অর্জনকে মনে হয় নিজের অর্জন। আমার জীবন যা কিছু অর্জন, যা কিছু পাওয়া তার সিংহভাগ চাঁদপুর থেকে পাওয়া। আমাদের দেশীয় অনেক কালচার রয়েছে, তা আমাদের লালন করতে হবে। আপনাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এগিয়ে গিয়েছি। আমাদের নিজেদের সংস্কৃতিকে অস্বীকার করা যাবে না। আপনারা যে কোন কাজে আমার সাথে কথা বলবেন। এখানে থাকাকালীন সময়ে সবই আমাকে সহযোগিতা করেছেন।’
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্কাউট কমিশনার অজয় কুমার ভৌমিক, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শহীদ পাটোয়ারি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির আহমেদ, মোসা: রাশেদ আক্তার প্রমুখ।
নবান্ন উৎসবে নতুন ধানের ভাপা পিঠা, রস পিঠা, তিল পিঠা, আন্ধাসা, চিতায় পিঠা, খেজুরের গুড় পিঠাসহ হরেক রমকের খাবার পরিবেশন করা হয়। নবান্ন উৎসবকে ঘিরে লোকজ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়।


এই বিভাগের আরও খবর