শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

তানু হত্যার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

reporter / ২৫৫ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূইয়া তানু হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল ১৩ নভেম্বর রবিবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, কামরুজ্জামান হাসনাত,ইখতিয়ার উদ্দিন শিশু, খোকন মিজি , সামছুল আলম সূর্য, ইউছুফ আলী, ইয়াকুব বিন ছায়েদ লিটন,অলি আহমেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গুলি করে মামলা হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। যতদিন না পর্যন্ত এই অবৈধ সরকারের পতন না হয় ততদিন আমাদের এই আন্দোলন চলবে। সরকারের এমন কোন শক্তি নেই যে আমাদের দাবিয়ে রাখবে। এখন থেকে মাইরের বদলে মাইর দিতে হবে। বা‌গেরহা‌টে আমাদের সহ‌যোদ্ধা নূরে আলম‌কে নির্মমভাবে হত‌্যা করা হ‌য়ে‌ছে। আমরা আর হত‌্যার বিচার চাই না। এখন থেকে প্রতি‌রোধ নয় প্রতি‌শোধ নেব । শেখ হা‌সিনা উন্নয়‌নের কথা ব‌লে ব‌লে দেশ‌কে আজ দু‌র্ভিক্ষের দ্বারপ্রান্তে নি‌য়ে এ‌সে‌ছে। যে কোন মুহু‌র্তে শেখ হা‌সিনা দেশ থে‌কে পালা‌বে। যে কোন সময় তা‌রেক রহমা‌নের নি‌র্দেশে চুড়ান্ত আ‌ন্দোল‌নের ঘোষণা আস‌বে, তাই সক‌লে প্রস্তুত থাকুন। জনগণ‌কে তাদের ভো‌টের অ‌ধিকার ফি‌রি‌য়ে দি‌তে স্বেচ্ছা‌সেবক দ‌লের রাজপ‌থের আন্দোলন চল‌বেই।


এই বিভাগের আরও খবর