শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকসহ ৫ আসামি এবং বিভিন্ন মামলার ৫ আসামীসহ মোট ১০ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
২২ জুন বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল এর সহযোগিতায় এস.আই মো. নুরুল ইসলাম, একরামুল হক সোঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা গুচ্ছ গ্রামের মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. আবুল বাসার প্রঃ পলাশ কাজী(৩৫)কে ১ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃত মাদ ব্যবসায়ী মো. আবুল বাসার প্রঃ পলাশ কাজী গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা গুচ্ছ গ্রামের মৃত মো. আঃ মতিন কাজীর ছেলে।
একই দিনে এস.আই মো. রুবেল ফরাজী, মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের গোয়াল ভাওর টু চরমথুরা পাকা রাস্তার মাথায় অভিযান পরিচালনা করিয়ামাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম প্রকাশ পিন্টু(২২), মো. মাহবুব গাজী(২৮), মোঃ নুরুজ্জামান পলাশ(৩৪), সুমন সরদার(২৬)কে দুইশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
একই দিনে এস.আই মো. নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিনা এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মালার আসামী মো. রুবেল হোসেন রাঢ়ী গ্রেফতার করে।
একই দিনে এসআই মো. জামাল হাসেন, মো. সেলিম মিয়া, আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে নন-জিআর মামলার মো. বাবু (২৩), মো. ইকবাল হোসেন (২০), মো. বিল্লাল (৫০)কে গ্রেফতার করে। একই সময় এস.আই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বদরপুর অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করে।
একই সময় এ.এস.আই মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর এলাকায় অভিযান পরিচান করে জি-আর মামলার আসামী মো. আবুল কালাম বেপারী (৫০)কে গ্রেফতার করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘১৩শ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলার দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর