শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

 বালিয়া থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

reporter / ২৯৮ ভিউ
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আনোয়ার কাজী বাড়ী থেকে লাভলি আক্তার (২৫) নামে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলীম ও সঙ্গীয় ফোর্স ওই বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাভলি কাজী বাড়ীর কাজী রাসেলের স্ত্রী এবং একই এলাকার খান বাড়ীর কাদির খানের মেয়ে। তার দুটি সন্তান রয়েছে।
রাসেল নিজ এলাকায় মোবাইল মেরামতের কাজ করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, লাভলী আক্তার কি আত্মহত্যা নাকি তাকে হত্যা করে হয়েছে, এ নিয়ে গুঞ্জন উঠেছে। তবে দুই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লাভলি আক্তারের স্বামী রাসেলকে আটক করা হয়েছে। তবে এই বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।


এই বিভাগের আরও খবর