শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মতলবে কিশোর গ্যাংয়ের আঘাতে কিশোর আহত ‌

reporter / ৪৬৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোষপাড়া এলাকায় এক যুবককে টেনে নিয়ে মেরে রক্তাক্ত করে কিশোর গ্যাং সদস্যরা।
গত ২ মার্চ (বুধবার) সকালে আবু সায়েদ কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে উপজেলার কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে রিক্সার গতিরোধ করে টেনে-হিঁচড়ে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায় তাকে। সেখানে তাকে ব্যাপক মারধর সহ ধাঁড়ালো ক্ষুর দিয়ে জখম করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জানা গেছে, এর আগেও একাধিকবার পথ রোধ করে তাকে অকথ্য ভাষায় গালমন্দ সহ মারধর করেছে।
এ ঘটনায় আহতের মা (রিনা আক্তার) বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই মোঃ ফজলু ৫ জনকে আটক করে বলে জানান অভিযোগকারী।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফজলু বলেন, আমি অভিযোগ পেয়ে এর প্রেক্ষিতে কয়েকজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে।


এই বিভাগের আরও খবর