শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন

reporter / ৬০৯ ভিউ
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

১৬ মার্চ (রবিবার) ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা সদরে আয়োজিত এই মহতী কার্যক্রমে ১০০ জন মাদরাসার এতিম শিশু ও ১০০ জন পথচারী রোজাদার ইফতার গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মোঃ সাহাদাত বলেন— “মানুষ মানুষের জন্য” আমরা বরাবরের মতো চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করতে, ইনশাআল্লাহ।

এ মহতী কার্যক্রম সফল করতে সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন দাতা শ্রেণীর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধান উপদেষ্টা ওসমান মিজি, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, অর্থ সম্পাদক লিমন, সহ-সাধারণ সম্পাদক আবরার সাধীন, সহ-সভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক তারেকসহ সংগঠনের অন্যান্য সদস্যদের অবদান সত্যিই প্রশংসনীয়।

পথচারীরা বলেন, “ফরিদগঞ্জ উপজেলায় এই সংগঠন দরিদ্র ও অসহায় মানুষের কথা ভেবে যে মহৎ উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
মাদরাসার এক শিক্ষক বলেন, “ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন আমাদের এতিম শিশুদের জন্য যে ইফতারের আয়োজন করেছে, আল্লাহ যেন এই সংগঠনকে সব সময় মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দেন।”

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এটি শুধু একবারের আয়োজন নয়, বরং প্রতি বছর রমজানে পথচারী ও এতিম শিশুদের জন্য এ ধরনের আয়োজন করা হবে।

ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে।


এই বিভাগের আরও খবর