শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি শাজাহান সম্পাদক মামুন

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২ এপ্রিল নারায়ণপুর বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই সাবেক সভাপতি মো. শাহাজাহান প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একই সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মো. ইয়াছিন সরকার।
সাধারণ সম্পাদক পদে মোট দুই জন প্রার্থীর মধ্যে ২২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মামুন প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের প্রধান পেয়েছেন ৯১ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. মোখলেছুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ পাঠান পেয়েছেন ১৫৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাসুদ প্রধান পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ১৯৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আলম তালুকদার, ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. রেহান উদ্দিন, ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. বিল্লাল সরকার, ১৪৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. শরিফ বেপারী ও ১০১ ভোট পেয়ে পরাজিত হন নির্মল চন্দ্র দাস।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী সমবায় অফিসার সঞ্জয় দাস, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রধান ও সদস্য মো. জোহর আলী।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মো. ইকবাল হোসেন হাওলাদার প্রমুখ ।


এই বিভাগের আরও খবর