শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মেঘনায় গোসল করতে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

reporter / ২৮২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার সংলগ্ন মৎস্য আড়ৎ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে হাফেজ আদিবুর রহমান (১৬) নামে মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে তার খোঁজ পায়নি ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ডুবুরি দল।
আদিবুর রহমান ঢাকা বাদামতলী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ঈদ উপলক্ষে লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর তার বড় ভাই মাওলানা আশিকুর রহমান এর শ^শুর বাড়ীতে বেড়াতে আসে। আদিবুর ঢাকা সাইনবোর্ড এলাকার জামেয়া আশ্রাফীয়া শান্তি ধারা মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ টিটু ও স্বজনরা জানান, রোববার (২৩ এপ্রিল) আদিবুর তার বড় ভাইয়ের শশুর বাড়ীতে বেড়াতে আসেন। সেখান থেকে আজ সকালে তাদের আরেক আত্মীয় বহরিয়া রাশিদিয়া মাদ্রাসা সম্মূখ্যে মরহুম ওয়াদুদ মাওলানার বাড়িতে বেড়াতে যান। দুপুরে এই মাদ্রাসার ৫ জন শিক্ষার্থীসহ আদিবুর নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নৌ ফায়ার সার্ভিস ইউনিটে খবর দেয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ইনচার্জ কবির হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ১.২০ মিনিটের সময় ঘটনাস্থলে রওয়ানা হই। ডুবুরিসহ ৬ জনের একটি টিম সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘটনাস্থল এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। এরপর চলে আসি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ টিটু এ সময় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পরে আমাদের ডুবুরিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করার নিয়ম নেই। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে আবারও নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালাবে। আমাদের অভিজ্ঞতা বলছে, মেঘনা নদীতে কোন ব্যাক্তি ডুবেগেলে ঘটনাস্থল এলাকায় উদ্ধার করা সম্ভব হয় না।


এই বিভাগের আরও খবর