অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ দেলোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি থেকে একই গ্রামের মোঃ আমির হোসেন, মাহিদুল ইসলাম মিলন ও তৌহিদুল ইসলাম ছানিসহ সংঘবদ্ধ দল নিয়ে আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে দেলোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক রোপনকৃত গাছ কেটে ও বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
পৈত্রিক সম্পত্তির মালিক মোঃ দেলোয়ার হোসেন তাদেরকে বাধা দিলে তারা সংঘবদ্ধ দল নিয়ে দেলোয়ার হোসেন ও তার ছেলে দিদারুল আলম রুবেলের উপরে আক্রমণ করে। পরবর্তীতে থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গেলে আমির হোসেন,মাহিদুল ইসলাম মিলন ও তৌহিদুল ইসলাম ছানি গং পালিয়ে যায়।
এ বিষয়ে মোঃ দেলোয়ার হোসেন জানান, আমির হোসেন গং অত্যন্ত দুষ্ঠু প্রকৃতির লোক, তারা আমার পৈতৃক সম্পত্তিতে থাকা গাছ ও মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে বাধা দিলে ত প্রাণ নাশকের হুমকি দেয়।
তিনি আরো জানান, আদালতের নিকট নিষেধাজ্ঞার একটি অভিযোগ রয়েছে। ওই সম্পত্তির উপরে ১৪৫ ধারা জারি করে আদালত। কিন্তু প্রতিপক্ষ আমির হোসেন গং আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে অর্ধশতাধিক গাছ কেটে পেলে। ওই সময় বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বলেন, দুষ্কৃতিকারি আমির হোসেন গংদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি দেয়া হোক।