শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

স্মার্ট বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে —–জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

 মোঃ মিজানুর রহমানঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনার এক কর্মশালায় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ হল আমাদের সন্তান। আমরা যা কিছু করি আমাদের সন্তানের জন্য। আমরা কখনোই চাইবো না আমাদের বড় বিনিয়োগটি নষ্ট হয়ে যাক। মাদকাসক্তির আরম্ভ হয় সিগারেটের মাধ্যমে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং মাদকবিরোধী প্রচারণা আরো জোরালো করতে হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর