শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাইমচরে ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

reporter / ২৮১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেন ।।
হাইমচর উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ এপ্রিল বিকাল ৫ টায় ইফতার ও দোয়া মাহফিলে গাজীর বাজার সংলগ্ন মাঠে ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ডেন্টিষ্ট মোঃ নান্টু হোসেন মৃধার সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর খতিব আওলাদে রাসূল (সাঃ) আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক ও স্পেন প্রবাসী হোসাইন মিয়া ভুট্টা, সাবেক মেম্বার মোঃ আবুল মিয়া (কালু) গাজী।
সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ফাহিম ও উপদেষ্টা হানিফ গাজিসহ অন্যান উপদেষ্টার দিকনির্দেশনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ সভাপতি মিতু গাজী, তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক সৈকত পাটোয়ারীসহ চাঁদপুর ও হাইমচর উপজেলার বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর