শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দেলোয়ার হোসেনের যোগদান

reporter / ২৪১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে  যোগদান করেছেন  দেলোয়ার হোসেন । তিনি এর আগে  লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। জানাযায়, দেলোয়ার হোসেন ১৯৯১ সালের ২৩ মে সহকারী শিক্ষক হিসেবে নোয়াখালী জিলা স্কুল, তার কর্মজীবন শুরু করেন। তিনি ৬ আগস্ট-২০০১ কুমিল্লা জিলা স্কুল, ২০ মার্চ-২০০৮ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যাল।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ১১জুন পর্যন্ত বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,দাউদকান্দিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২৭ জুন-২০২২ থেকে ২১ সেপ্টেম্বর-২০২২ পর্যন্ত কুমিল্লা জিলা স্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন, এরপর শিক্ষক দেলোয়ার হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২২ সেপ্টেম্বর-২০২২ থেকে ২৮ আগস্ট-২০২৩ পর্যন্ত লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। দেলোয়ার হোসেন ২৯ আগষ্ট  ইলিশের বাড়ি  নিজ মাতৃভূমি চাঁদপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে  যোগদান করলেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান,
তার শিক্ষকতার হাতে খড়ি সফরমালী উচ্চ বিদ্যালয়,চাঁদপুর সদর,চাঁদপুর। সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় আমি নিজেকে  গর্বিত মনে করছি। বর্তমানে তিনি উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শিক্ষার্থীদের ও বর্তমান কর্মস্থল হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি,ছাত্র,ও অভিভাবকদের সহযোগিতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এই বিভাগের আরও খবর