শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

২৩ নভেম্বর চাঁদপুরে আসবেন মুফতি গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী

reporter / ৩৫৩ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৩ নভেম্বর (বুধবার) চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাদ জোহর হতে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমান।

তাফসীর পেশ করবেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদ এর খতিব ও পরিচালক আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ মিজানুস সালাম জামে মসজিদ এর খতিব, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার ও হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের আওলা রাসূল (সা.) আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ আল-মাদানী এবং বি-বাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী।
আয়োজকদের পক্ষ থেকে কোরআনের এই মাহফিলে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছে আল্লামা রুহুল্লাহ (রহঃ) ওয়েলফেয়ার অর্গানাইজেশন।


এই বিভাগের আরও খবর