শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিলো মানুষের অধিকার রক্ষা করতে –নাছির উদ্দিন আহমেদ

reporter / ২১৮ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সম্মেলন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলকে সুসংগঠিত ও সম্মেলনকে কেন্দ্র করে আজকের এই সভা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিলো এদেশের মানুষের অধিকার রক্ষা করতে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন এই আওয়ামী লীগ। এদেশরে সকল আন্দোলন সংগ্রামই আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। সেই দলকেই আজ নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সম্মেলনের মাধ্যমো আমরা সবধরণের দ্বিধাদ্বন্দ্ব দূর করবো। যেকোন সম্মেলন বা কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এবার সুন্দরভাবে আশাকরি। চলার পথে আমার সাথে কারো সুসম্পর্ক থাকতে পারে কিন্তু তা দলের উর্ধ্বে নয়। আসন্ন সম্মেলন কিভাবে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা যায় তার দিকে খেয়াল রাখতে হবে। দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে তবে দলে নীতি আদর্শের বাহিরে যাওয়া যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, ওয়ার্ডের অভিযোগের ব্যাপারে আমরা কেন্দ্রীয়ভাবে জানাবো। কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ করতে হবে। সংগঠন চলবে সাংগঠনিক নিয়মে। পৌর আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। এমন আচরন আমরা জেনো না করি, যে আচরনে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করে। আর্দশভিত্তিক নেতাকর্মীদের তৈরী করতে হবে। আদর্শভিত্তিক নেতারা অভিমান করতে পারে কিন্তু বেইমানী করবে না। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কোন কাজ করতে দেয়া হবে না। দলকে সুসংগঠিত করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। কোকিল যেমন কাকের বাসায় ডিম পারে, সেই কোকিল থেকে সাবধান থাকতে হবে।
সভায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ পোপ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ইউসুফ গাজী প্রমূখ।


এই বিভাগের আরও খবর