শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমাস শেখ (৪৫) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আলমাস ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আজিজুর এলাকার মোঃ করিম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয় মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা জানায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করে আসছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে তাকে আটক করে তার ডান হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে সাদা রংয়ের কসটেপ মোড়ানো ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন-৩০০ গ্রাম, মূল্য অনুমান ৯ লাখ টাকা উদ্ধার করে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন থানার এসআই মোঃ লোকমান হোসেন, এএসআই মোঃ হেলাল, মোঃ শহিদুল্লাহসহ একটি চৌকস দল।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর