শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে দুই ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

reporter / ৩২৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

আইন-কানুন মেনে কাজ করলে বিপদে পড়ার শঙ্কা কম থাকে
—- জেলা প্রশাসক কামরুল হাসান 
বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ এবং হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন ও চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুলকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।
চেয়ারম্যানদের উদ্দেশ্যে ডিসি বলেন, প্রতিটি কাজ করার জন্যে সুনির্দিষ্ট আইন রয়েছে। আপনাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্যেও আইন রয়েছে। সেসব আইনগুলো পরলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোন কাজ করলে আগে মাথায় রাখবেন পরিবেশের কোন ক্ষতি হচ্ছে কিনা। আইন-কানুন মেনে কাজ করলে বিপদে পড়ার শঙ্কা কম থাকে।
তিনি বলেন, যেহেতু শপথ নিয়েছেন সেহেতু আজকে থেকে আপনারা জনগণের সেবক। চেয়ারম্যানের জায়গায় এসেছেন মানে অনেক সম্মানের জায়গায় এসেছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন করা অনেক কঠিন ব্যাপার। কঠিন একটা নির্বাচন করে আপনি এখানে এসেছেন। কেউ ভোট দিয়েছেন কেউ দেয়নি কিন্তু আপনার কাছে প্রতিটি মানুষই সমান হওয়া উচিত। মানুষের খুব কাছাকাছি যাওয়ার যেহেতু সুযোগ হয়েছে সেহেতু বিচারটা ঠিকমত করবেন। জনগণের কাছে ওয়াদা করে নির্বাচিত হয়েছেন, সেই ওয়াদা আপনার পূরণ করতে হবে।
স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী। এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ অভিব্যক্তি প্রকাশ করেন। এসময় সরকারি-বেসরকারি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর