শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে শতাধিক পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

reporter / ৩০৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’ এর পক্ষ থেকে শতাধিক পথ শিশুর মাঝে শীতবস্ত্র (পোষাক) বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে শিশুদের হাতে পোষাক ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

সানজিদা শাহনাজ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পথ শিশুদের পাশে দাঁড়ানো খুবই ভাল কাজ। সংগঠনের আয়োজনটি আমার খুবই ভাল লেগেছে। শীতের সময়ে অসহায় মানুষের সহযোগিতায় সকলের এগিয়ে আসা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষাক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।

বিতরণ কার্যাক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সফিকুর রহমান খান, সহ-সভাপতি ইতি চৌধুরী, সহ-সভাপতি গাজী রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয় আহমেদ, মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক নাঈম বালা, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক প্রিন্স ইমাম, প্রচার সম্পাদক সুজন গাজী, অর্থ বিষয়ক সম্পাদক মামুন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া, সহ-নারী বিষয়ক সম্পাদক নাবিলা, সদস্য ফারিস আল-হাসান, মারুফ, বিল্লাল পাটওয়ারী, রবিউল আলম।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রেসক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু শিশুকে শীতের পোষাক দেয়া হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে থাকে আরো ৫০জন শিশুকে তাদের কাছে গিয়ে শীতের পোষাক দেয়া হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর তৃতীয়বারের মত শীতবস্ত্র বিতরণ করা হল। এছাড়াও সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, ঈদ উৎসবে পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর